Wednesday, June 22, 2016

কোটা পদ্ধতি নিয়ে একবার ভাবুন



কোটা পদ্ধতি নিয়ে একবার ভাবুন

আপনি মেধাবী হতে পারেন প্রতিটি পরীক্ষায় সর্বোচ্চ সফলতার স্বাক্ষর রেখে ছাত্রজীবনের ইতি টানতে পারেন তাই বলে আপনি সহজে চাকরি পাবেন ভেবেছেন ? আপনার যোগ্যতা বলে আপনি ইচ্ছা করলেই আপনার পছন্দ কিংবা অপছন্দের সরকারি চাকরি পাচ্ছেন না সফলতার সাথে ছাত্র জীবন শেষ করা আপনার দায়িত্ব ছিল এখন রাষ্ট্র আপনার জন্য আরও কিছু বাড়তি দায়িত্ব নির্ধারণ করে দিবে আপনার পিতা কিংবা দাদা কি মুক্তি যোদ্ধা ছিলেন ? যদি উত্তর না হয় তবে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা ৩০% হারালেন   ******

হাস্যকর কোটা পদ্ধতি






সরকারী চাকুরীতে মুক্তিযোদ্ধার সন্তান নাতী-পুতিদের জন্য হাস্যকর ৩০% কোটা, জেলা কোটা ১০%, মহিলা কোটা ১০%, উপজাতী কোটা % প্রতিবন্ধী কোটা % সংরক্ষিত থাকে। বাকী মাএ ৪৪% মেধার ভিত্তিতে নিয়োগ করা হয়। কিন্তু দলীয় কোটা, আত্নীয় কোটা, লবিং বা সুপারিশ উৎকোচের আবদার ইত্যাদির কারনে মেধাবীরা আজ অসহায়
কোন কোটাই চিরস্হায়ী হওয়া উচিৎ নয়। সময়ের এসেছে কোটা পদ্বতি পূনঃমূল্যায়নের বা সংস্কারের, তবে সরকারী চাকুরীতে কোটা থাকলেও তা ১০%–১৫% এর বেশী হওয়া উচিৎ নয়