Wednesday, June 22, 2016

কোটা পদ্ধতি নিয়ে একবার ভাবুন



কোটা পদ্ধতি নিয়ে একবার ভাবুন

আপনি মেধাবী হতে পারেন । প্রতিটি পরীক্ষায় সর্বোচ্চ সফলতার স্বাক্ষর রেখে ছাত্রজীবনের ইতি টানতে পারেন । তাই বলে আপনি সহজে চাকরি পাবেন ভেবেছেন ? আপনার যোগ্যতা বলে আপনি ইচ্ছা করলেই আপনার পছন্দ কিংবা অপছন্দের সরকারি চাকরি পাচ্ছেন না । সফলতার সাথে ছাত্র জীবন শেষ করা আপনার দায়িত্ব ছিল । এখন রাষ্ট্র আপনার জন্য আরও কিছু বাড়তি দায়িত্ব নির্ধারণ করে দিবে । আপনার পিতা কিংবা দাদা কি মুক্তি যোদ্ধা ছিলেন ? যদি উত্তর না হয় তবে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা ৩০% হারালেন ।  ******

হাস্যকর কোটা পদ্ধতি






সরকারী চাকুরীতে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতী-পুতিদের জন্য হাস্যকর ৩০% কোটা, জেলা কোটা ১০%, মহিলা কোটা ১০%, উপজাতী কোটা ৫% ও প্রতিবন্ধী কোটা ১% সংরক্ষিত থাকে। বাকী মাএ ৪৪% মেধার ভিত্তিতে নিয়োগ করা হয়। কিন্তু দলীয় কোটা, আত্নীয় কোটা, লবিং বা সুপারিশ ও উৎকোচের আবদার ইত্যাদির কারনে মেধাবীরা আজ অসহায়।
কোন কোটাই চিরস্হায়ী হওয়া উচিৎ নয়। সময়ের এসেছে কোটা পদ্বতি পূনঃমূল্যায়নের বা সংস্কারের, তবে সরকারী চাকুরীতে কোটা থাকলেও তা ১০%–১৫% এর বেশী হওয়া উচিৎ নয়।