আগস্টেই নিয়োগ পাচ্ছেন সাড়ে ৯ হাজার নার্স
আগামী
আগস্টেই ৯ হাজার ৬১৬
জন সিনিয়র স্টাফ নার্স
পদে নিয়োগ পাচ্ছেন।
এই পদগুলো দ্বিতীয় শ্রেণিতে
উন্নীত করায় বাংলাদেশ সরকারি
কর্ম কমিশনের (পিএসসি) অধীনে নিয়োগ দেওয়া
হচ্ছে। আজ
সোমবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ
প্রার্থীদের সনদসহ যাবতীয় তথ্য
সংগ্রহের কাজ শেষ হবে। প্রতিদিন
শত শত প্রার্থী পিএসসি
কার্যালয়ে এই কাজের জন্য
ভিড় করছেন।
এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান
ড. মোহাম্মদ সাদিক ইত্তেফাককে বলেন,
প্রতিদিন ১০টি বোর্ডে ৪শ’
প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া
হবে। ঈদের
পরপরই মৌখিক পরীক্ষা শুরু
হবে। আগস্টের
মধ্যেই নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ
করা হবে।
তিনি
আরো বলেন, প্রতিটি নিয়োগ
পরীক্ষার ক্ষেত্রে প্রাক-পরীক্ষা তৈরি
করা হয়েছে। সেই
অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


