রূপালী ব্যাংক নেবে ৭৩৬ অফিসার
৭৩৬ অফিসার চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে রূপালী ব্যাংক লিমিটেড। এরই মধ্যে শুরু হয়ে গেছে আবেদনপ্রক্রিয়া। আবেদন করতে হবে অনলাইনে। শেষ তারিখ ২৩ আগস্ট।
ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের গ্রেড পয়েন্টসহ স্নাতকোত্তর অথবা চার বছরমেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে। কোনো তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের গ্রেড থাকা চলবে না। থাকতে হবে কম্পিউটার বিষয়ে জানাশোনা।
গ্রেডিং পয়েন্টে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৩.০০ বা তার বেশি প্রথম বিভাগ, জিপিএ ২.০০ থেকে বেশি ৩.০০-এর কম দ্বিতীয় এবং জিপিএ ১.০০ থেকে বেশি ২.০০-এর কম হলে ধরা হবে তৃতীয় বিভাগ। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ৪ পয়েন্ট স্কেলে সিজিপিএ ৩.০০ বা বেশি প্রথম, ২.২৫ বা তার বেশি কিন্তু ৩.০০-এর কম দ্বিতীয়, ১.৬৫ বা তার বেশি কিন্তু ২.২৫-এর কম হলে ধরা হবে তৃতীয় বিভাগ বা শ্রেণি। ৫ পয়েন্ট স্কেলে ৩.৭৫ বা তার বেশি প্রথম, ২.৮১৩ বা তার বেশি কিন্তু ৩.৭৫-এর কম দ্বিতীয় এবং ২.০৬৩ বা তার বেশি কিন্তু ২.৮১৩-এর কম হলে ধরা হবে তৃতীয় বিভাগ বা শ্রেণি। ১ আগস্ট ২০১৬ তারিখে বয়সসীমা ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।
সূত্র ঃ দৈনিক কালের কন্ঠ।


No comments:
Post a Comment